টাইম ম্যাগাজিনের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তারেক রহমান

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:৪১ অপরাহ্ন, ১৫ এপ্রিল ২০২৬ | আপডেট: ২:৫৮ পূর্বাহ্ন, ১৬ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনের ২০২৬ সালের ‘বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তি’ তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। ‘লিডারস’ ক্যাটাগরিতে তিনি ১৬তম অবস্থানে রয়েছেন বলে জানা গেছে।

বুধবার (১৫ এপ্রিল) প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন: কিশোরগঞ্জ ও সুনামগঞ্জ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ

তার পোস্টে মাহদী আমিন উল্লেখ করেন, টাইম সাময়িকী তারেক রহমানের নেতৃত্ব, দূরদর্শিতা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকার আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে। তিনি দাবি করেন, দেশের সংকটময় সময়ে জনগণের পক্ষে নেতৃত্ব দেওয়ার ফলেই এ স্বীকৃতি এসেছে।

এছাড়া তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় ফিরে এসেছে এবং অবাধ নির্বাচন, মানবাধিকার রক্ষা ও আইনের শাসন প্রতিষ্ঠায় অগ্রগতি অর্জন করেছে—যা আন্তর্জাতিকভাবে প্রশংসিত হচ্ছে।

আরও পড়ুন: জিরো ওয়েস্ট ক্যাম্পেইন: ১৭ দিনের কর্মসূচি শেষ করলো প্র্যাকটিক্যাল অ্যাকশন

উপদেষ্টা মাহদী আমিন এ স্বীকৃতিকে দেশের জন্য গর্বের বিষয় হিসেবে উল্লেখ করে বলেন, এটি একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের পথে জনগণকে আরও অনুপ্রাণিত করবে।

উল্লেখ্য, এবারের তালিকায় তারেক রহমানের পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং পোপ পোপ লিও চতুর্দশ-সহ বিশ্বনেতারা স্থান পেয়েছেন।