৩ মে রবিবার থেকেই শুরু হাওরের কৃষকের কাছ থেকে ধান-চাল সংগ্রহ

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:০৪ অপরাহ্ন, ০২ মে ২০২৬ | আপডেট: ৭:৫৩ অপরাহ্ন, ০২ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

হাওর অঞ্চলের কৃষকদের কাছ থেকে ধান চাল সংগ্রহের পূর্ব নির্ধারিত তারিখ ছিল ১৫ মে, কিন্তু হাওর অঞ্চলের ছয় জেলায় আকস্মিক জলোচ্ছ্বাসের কারণে পূর্ব নির্ধারিত তারিখ এগিয়ে এনে  আজ থেকেই শুরু হচ্ছে ক্ষতিগ্রস্ত হাওর অঞ্চলের কৃষকদের নিকট থেকে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম । 

সরকার আকস্মিক জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হাওর অঞ্চলের ৬ (ছয়) জেলা নেত্রকোণা, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ এর কৃষকদের বোরো ধান ও চাল সংরক্ষণ এবং বিক্রয়ে সহায়তা প্রদানের লক্ষ্যে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। 

আরও পড়ুন: রোববার রাতে শপথ নেবেন ৪৯ জন নারী এমপি

অন্যদিকে, দেশের অন্যান্য জেলার কৃষকদের নিকট থেকে পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী ০৩ মে ২০২৬ তারিখ থেকে ধান এবং ১৫ মে ২০২৬ তারিখ থেকে চাল সংগ্রহ কার্যক্রম শুরু হবে।

আসন্ন বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে ১৮ লাখ মেট্রিক টন ধান ও চাল কিনবে সরকার।এর মধ্যে ০৫( পাঁচ) লাখ মেট্রিক টন ধান, ১২(বার) লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ০১(এক) লাখ মেট্রিক টন আতপ চাল কেনা হবে। প্রতি কেজি ধান ৩৬ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং প্রতি কেজি আতপ চালের সংগ্রহ মূল্য ৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে। ধান চালের পাশাপাশি ৩৬ টাকা দরে ৫০ হাজার মেট্রিক টন গমও কেনা হবে।এ সংগ্রহ অভিযান আগামী ৩১ আগস্ট, ২০২৬ পর্যন্ত চলবে।

আরও পড়ুন: দেশের সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর