দেশে যুক্ত হচ্ছে নতুন ৫ উপজেলা
দেশে নতুন করে আরও পাঁচটি উপজেলা গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (৭ মে) বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি’ (নিকার)-এর ১২০তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
নতুন ঘোষিত উপজেলাগুলো হলো— বগুড়ার শিবগঞ্জ উপজেলা ভেঙে ‘মোকামতলা’, কক্সবাজারের চকরিয়া উপজেলা ভেঙে ‘মাতামুহুরী’, ঠাকুরগাঁও সদর উপজেলা বিভক্ত করে ‘রুহিয়া’ ও ‘ভুল্লী’ এবং লক্ষ্মীপুর সদর উপজেলা থেকে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা।
আরও পড়ুন: অলস শিল্পপ্রতিষ্ঠান হবে বিনিয়োগ ও কর্মসংস্থানের কেন্দ্র : বাণিজ্যমন্ত্রী
এ সিদ্ধান্তের ফলে দেশের মোট উপজেলার সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৯৫টিতে।
এদিকে একই বৈঠকে বগুড়া সিটি করপোরেশন গঠনেরও অনুমোদন দেওয়া হয়েছে। এর মাধ্যমে প্রায় দেড়শ বছরের পুরোনো বগুড়া পৌরসভা সিটি করপোরেশনের মর্যাদা পেল।
আরও পড়ুন: জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর
বর্তমানে দেশে মোট সিটি করপোরেশনের সংখ্যা দাঁড়িয়েছে ১২টি।
সরকারের এই প্রশাসনিক পুনর্বিন্যাসের মাধ্যমে স্থানীয় প্রশাসন আরও কার্যকর ও জনসেবামুখী হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।





