রামিসা হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি চান সুপ্রিম কোর্ট বার সম্পাদক

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ন, ২৩ মে ২০২৬ | আপডেট: ১২:৫৮ পূর্বাহ্ন, ২৭ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংস ও মর্মান্তিক হত্যার ঘটনায় গভীর শোক, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সুপ্রিম কোর্ট বারের নব নির্বাচিত সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলী।

শুক্রবার (২২ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে অ্যাডভোকেট মোহাম্মদ আলী বলেন, একটি নিষ্পাপ শিশুর প্রতি এমন পাশবিকতা সমগ্র জাতির বিবেককে নাড়া দিয়েছে। এ ধরনের জঘন্য অপরাধ কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না।

আরও পড়ুন: আগামী ৭ জুন শুরু হচ্ছে বাজেট অধিবেশন: স্পিকার

তিনি আরও বলেন, আমি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই ইতোমধ্যে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের ন্যায়বিচারের মাধ্যমে দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার নির্দেশ প্রদান করেছেন।

রামিসার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, শিশুদের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের সম্মিলিত দায়িত্ব।আসুন, আমরা সবাই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হই।

আরও পড়ুন: বিদ্যুৎ বিভাগে ৫৬ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে হাসিনা সরকার: জ্বালানিমন্ত্রী