তিন দিনের চীন সফরে গেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৩৬ অপরাহ্ন, ২৬ অগাস্ট ২০২৬ | আপডেট: ১:২৭ অপরাহ্ন, ২৬ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চীনা সরকারের আমন্ত্রণে তিন দিনের এক সরকারি সফরে দেশটির উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহদী আমিন। সফরকালে তিনি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সংক্রান্ত আন্তর্জাতিক নানা কর্মসূচি ও আলোচনায় অংশ নেবেন। মঙ্গলবার (২৬ আগস্ট) রাত সাড়ে ১১টায় চায়না সাউদার্নের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি চীনের উদ্দেশে রওনা হন।

সফরকালে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা বিষয়ক বিভিন্ন আন্তর্জাতিক আয়োজন ও আলোচনায় অংশ নেওয়ার কথা রয়েছে তার।

আরও পড়ুন: ঈদে মিলাদুন্নবীতে হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান রাষ্ট্রপতির

ঢাকা ছাড়ার সময় বিমানবন্দরে মাহদী আমিনকে আনুষ্ঠানিকভাবে বিদায় ও শুভেচ্ছা জানান বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ দাউদ মিয়া।

আরও পড়ুন: ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতিতে স্বাগত জানালেন রাষ্ট্রপতি

এ ছাড়া চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাওপেং এবং কালচারাল সেকশনের থার্ড সেক্রেটারি শিয়া দাওজিংও উপস্থিত ছিলেন।