চরভদ্রাসনে শারদীয় দুর্গোৎসবের মণ্ডপ পরিদর্শন করলেন এমপি শহিদুল ইসলাম বাবুল

Shahrier Islam Pallab
মোস্তফা কামাল, চরভদ্রাসন (ফরিদপুর)
প্রকাশিত: ৮:৩৭ অপরাহ্ন, ১৮ অক্টোবর ২০২৬ | আপডেট: ৯:৪৯ অপরাহ্ন, ১৮ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চরভদ্রাসন উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ সশরীরে পরিদর্শন করেছেন। এ সময় তিনি মণ্ডপগুলোর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা এবং পূজার আয়োজনিক দিক ঘুরে দেখেন ও মুখবন্ধ খামে আর্থিক সহযোগিতা করেন।

রবিবার (১৮ অক্টোবর) উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে সংসদ সদস্যের সাথে উপস্থিত ছিলেন চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সফর আলী। এছাড়াও চরভদ্রাসন উপজেলা বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ স্থানীয় নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: সিলেটে ১৯ বিজিবির অভিযানে ২৭ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ

পরিদর্শনকালে এমপি শহিদুল ইসলাম বাবুল সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও ভক্তদের সাথে কুশল বিনিময় করেন এবং শারদীয় শুভেচ্ছা জানান। তিনি বলেন, "বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দেশ। ধর্মীয়  ভেদাভেদ ভুলে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে উৎসবমুখর পরিবেশে সবাই পূজা উদযাপন করবে—এটাই আমাদের ঐতিহ্য।"

​তিনি আরও উল্লেখ করেন যে, বর্তমান সরকারের সময়ে এবং স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের আন্তরিক সহযোগিতায় সাধারণ মানুষ যেকোনো উৎসব আনন্দ ও নির্বিঘ্নে উদযাপন করতে পারছে। পূজামণ্ডপগুলোতে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে স্থানীয় প্রশাসন ও দলীয় শৃঙ্খলা কমিটিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।উপজেলা পূজা উদযাপন কমিটির তথ্যমতে, চরভদ্রাসন উপজেলার বিভিন্ন স্থানে মোট ১৫টি মণ্ডপে অত্যন্ত উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হচ্ছে। পুলিশের পাশাপাশি স্থানীয় স্বেচ্ছাসেবক ও দলীয় নেতাকর্মীরা প্রতিটি মণ্ডপে দিনরাত নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সক্রিয় ভূমিকা পালন করছেন।

আরও পড়ুন: মোহনপুরে সার ডিলারদের গুদাম পরিদর্শন

​এমপি শহিদুল ইসলাম বাবুলের এই আকস্মিক মণ্ডপ পরিদর্শনে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের মাঝে স্বস্তি ও আনন্দ লক্ষ্য করা গেছে।