একনেকে অনুমোদন পেল ১২ প্রকল্প

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ন, ১৬ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৭:১৫ অপরাহ্ন, ১৬ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর তিনটি মেট্রোরেল প্রকল্প এবং ঢাকা-নারায়ণগঞ্জ-জয়দেবপুর রুটে ইলেকট্রিক ট্রেন চালুর প্রকল্পসহ মোট ১২টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকা। বুধবার (১৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত একনেকের সভায় প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারম্যান তারেক রহমান।

অনুমোদিত তিন মেট্রোরেল প্রকল্প হলো—এমআরটি লাইন-৫ সাউদার্ন রুট, এমআরটি লাইন-১ এবং এমআরটি লাইন-৫ নর্দান রুট। সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, তিন প্রকল্প বাস্তবায়নে সম্মিলিতভাবে ব্যয় হবে প্রায় আড়াই লাখ কোটি টাকা।

আরও পড়ুন: বৈদেশিক ঋণের বোঝা ভবিষ্যৎ প্রজন্মকেও বহন করতে হবে: অতিরিক্ত প্রেস সচিব

এর মধ্যে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) অর্থায়িত এমআরটি লাইন-১-এর বিমানবন্দর-কমলাপুর অংশ এবং এমআরটি লাইন-৫ নর্দানের হেমায়েতপুর-ভাটারা অংশের সংশোধিত ব্যয় প্রস্তাব অনুমোদন পেয়েছে।

অন্যদিকে, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও দক্ষিণ কোরিয়ার যৌথ অর্থায়নে গাবতলী-দাশেরকান্দি রুটে নতুন এমআরটি লাইন-৫ সাউদার্ন প্রকল্প বাস্তবায়নের অনুমোদন দেওয়া হয়েছে।

আরও পড়ুন: আওয়ামী লীগের মিছিল কাণ্ডে ব্যর্থতায় গুলশানের ডিসি ও ওসি প্রত্যাহার

এ ছাড়া ঢাকা-নারায়ণগঞ্জ-জয়দেবপুর রুটে ইলেকট্রিক ট্রেন চালুর প্রকল্পও একনেকের অনুমোদন পেয়েছে। প্রকল্পটির জন্য ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৮২২ কোটি টাকা। সরকারের পরিকল্পনা অনুযায়ী, ২০৩১ সালে ঢাকা-নারায়ণগঞ্জ-জয়দেবপুর রুটে ইলেকট্রিক ট্রেন চলাচল শুরু হতে পারে।