পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য করে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রিজভীর নেতৃত্বে বিক্ষোভ

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:৩৬ পূর্বাহ্ন, ২২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৬:১৮ অপরাহ্ন, ২২ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য করে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ফার্মগেটে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিক্ষোভ  মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর)  সকালে এ্যাবের  উদ্যোগে আয়োজিত এ বিক্ষোভ মিছিলে আরও অংশ নেন সংগঠনটির আহবায়ক কৃষিবিদ ড.কামরুজ্জামান ও সদস্য সচিব শাহাদাত হোসেন বিপ্লব, বিএনপির কেন্দ্রীয় নেতা মাহবুব ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি ডা. জাহিদুল কবিরসহ কয়েকশ কৃষিবিদ।  মিছিলটি কৃষিবিদ ইনস্টিটিউট থেকে শুরু হয়ে ফার্মগেট পুলিশ বক্সের সামনে এসে শেষ হয়।

আরও পড়ুন: ৮১তম উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রীর যোগদান