ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেকের মৃত্যুতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর শোক

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৩৯ অপরাহ্ন, ২১ জুন ২০২৬ | আপডেট: ১২:৪০ পূর্বাহ্ন, ২২ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের ক্রীড়াঙ্গনের কিংবদন্তি, জাতীয় হকি দলের প্রথম অধিনায়ক, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিত্ব আবদুস সাদেকের মৃত্যুতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এক শোকবার্তায় মন্ত্রী বলেন, আবদুস সাদেক ছিলেন বাংলাদেশের ক্রীড়াঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র। হকি খেলোয়াড় হিসেবে তাঁর অসাধারণ সাফল্য, জাতীয় দলের নেতৃত্ব, কোচ হিসেবে কৃতিত্ব এবং ক্রীড়া সংগঠক হিসেবে দূরদর্শী ভূমিকা দেশের ক্রীড়ার ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর অবদান বাংলাদেশের হকিকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

আরও পড়ুন: ৫ বছর পর রয়েল রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ প্রসঙ্গে মুখ খুললেন মামুনুল হক

মন্ত্রী আরও বলেন, দেশের ক্রীড়া উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক বিকাশে আবদুস সাদেকের নিরলস প্রচেষ্টা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে দেশ একজন ক্রীড়া অভিভাবককে হারাল।

মন্ত্রী মরহুমের বিদেহ আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন, শুভানুধ্যায়ী ও ক্রীড়াঙ্গনের সকল সদস্যের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

আরও পড়ুন: ফাসিস্টের শিকড় সমূলে উৎপাটন করতে না পারলে তা ফিরে আসার আশঙ্কা রিজভীর