খিলক্ষেত থানা বিএনপির সাবেক সভাপতি গ্রেপ্তার

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ন, ০৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ৪:০৭ পূর্বাহ্ন, ০৫ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি ও সাবেক কাউন্সিলর প্রার্থী শাহিনুর আলম মারফতকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১। রোববার (৪ অক্টোবর) তাকে গ্রেপ্তারের পর খিলক্ষেত থানায় সোপর্দ করা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, চাঁদাবাজির মামলায় তালিকাভুক্ত আসামি হিসেবে শাহিনুর আলম মারফতকে গ্রেপ্তার করা হয়। পরে আইনি প্রক্রিয়ার জন্য তাকে খিলক্ষেত থানায় হস্তান্তর করে র‍্যাব।

আরও পড়ুন: নিরাপত্তা দিতে ব্যর্থ হলে সরকারের ক্ষমতায় থাকার প্রয়োজন নেই: শফিকুর রহমান

স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, শাহিনুর আলম মারফত খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন। এর আগে তিনি স্থানীয় কাউন্সিলর নির্বাচনেও প্রার্থী হয়েছিলেন। তবে ওই নির্বাচনে তিনি জয়ী হতে পারেননি।

স্থানীয়ভাবে দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ ওঠার কথা জানিয়েছে সূত্রগুলো। তবে এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। খিলক্ষেত থানা পুলিশ জানিয়েছে, র‍্যাব তাকে থানায় হস্তান্তরের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনি কার্যক্রম শেষে তাকে আদালতে পাঠানো হবে।

আরও পড়ুন: শীর্ষ সন্ত্রাসী শাহাদাতের সঙ্গে বিএনপি সভাপতির অডিও ফাঁস