এবার রমজানে সেহেরী ও ইফতারের সময়সূচি প্রকাশ
ইসলামিক ফাউন্ডেশন ১৪৪৭ হিজরির পবিত্র রমজান মাসের জন্য ঢাকার সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে। চাঁদ দেখা সাপেক্ষে এ বছর রমজান শুরু হবে আগামী ১৯ বা ২০ ফেব্রুয়ারি। তবে ঢাকা ভিত্তিক সময়সূচি অনুযায়ী রমজান শুরু হবে ১৯ ফেব্রুয়ারি।
সময়সূচি অনুযায়ী, ১৯ ফেব্রুয়ারি ঢাকায় সেহরির শেষ সময় ভোর ৫টা ১২ মিনিট এবং ইফতারির সময় ৫টা ৫৮ মিনিট। দেশের বিভিন্ন অঞ্চলের জন্য দূরত্ব অনুযায়ী ঢাকার সময়ের সঙ্গে সর্বোচ্চ ৯ মিনিট যোগ বা বিয়োগ করে সেহরি ও ইফতার অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: বিজয়া দশমী আজ, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবের নেতৃত্বে দেশের শীর্ষ মুফতিদের মাধ্যমে এই সময়সূচি চূড়ান্ত করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, দেশের অন্যান্য বিভাগ ও জেলার সেহরি ও ইফতারের সময়সূচি বিভাগীয় ও জেলা কার্যালয় থেকে প্রকাশ করা হবে।
আরও পড়ুন: রমজান ও ঈদুল ফিতর কবে, সম্ভাব্য সময় জানাল আরব আমিরাত





