শাওয়ালের চাঁদ দেখা যায়নি, শনিবার ঈদুল ফিতর
দেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই চলতি বছর ৩০ রোজা পূর্ণ হবে এবং আগামী শনিবার (২১ মার্চ) দেশে মুসলিমরা উদযাপন করবেন পবিত্র ঈদুল ফিতর, মুসলিমদের প্রধান ধর্মীয় উৎসব।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
আরও পড়ুন: আজকের নামাজের সময়সূচি
সভায় জানানো হয়, দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় শুক্রবার রমজানের ৩০তম দিন পূর্ণ হবে। হিজরি সালের রমজানে এক মাস সিয়াম সাধনার পর শাওয়াল মাসের প্রথম দিনে মুসলমানরা ঈদুল ফিতর উদযাপন করেন। সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশ থেকে এক দিন আগে চাঁদ দেখা যায়। এ বছর সৌদি আরবে ঈদুল ফিতর হবে শুক্রবার।





