লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবীদের নিয়ে খাল পরিষ্কারে ইউএনও’র অভিযান

Sadek Ali
জাহাঙ্গীর লিটন, লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৮:৩৮ পূর্বাহ্ন, ১৩ জুলাই ২০২৫ | আপডেট: ৪:২৯ পূর্বাহ্ন, ৩১ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

লক্ষ্মীপুর শহরের রহমতখালী খাল পরিষ্কারে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। শনিবার (১২ জুলাই) সকাল থেকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানার নেতৃত্বে এই কার্যক্রম শুরু হয়।

পরিষ্কার অভিযানে অংশ নেয় বিডি ক্লিন ও ভলেন্টিয়ার ফর বাংলাদেশ নামের দুটি স্বেচ্ছাসেবী সংগঠন। প্রশাসনের উপস্থিতিতে খাল থেকে কচুরিপানা, আবর্জনা ও দীর্ঘদিন জমে থাকা ময়লা অপসারণ করা হয়।

আরও পড়ুন: গাজীপুর প্রেসক্লাবের নির্বাচন ঘিরে সরকারের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন

অনেক দিন পর প্রশাসন ও তরুণ স্বেচ্ছাসেবীদের এই সমন্বিত উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারা।

তাদের মতে, বর্ষা শুরুর আগেই এমন উদ্যোগ কার্যকর হলে শহরের জলাবদ্ধতা অনেকাংশে কমে আসবে। ২০২৪ সালের বর্ষায় লক্ষ্মীপুর শহরের বহু এলাকা দীর্ঘদিন পানির নিচে ছিল। তখন খালগুলো ভরাট হয়ে যাওয়ায় এবং খালে ময়লা-আবর্জনা জমে থাকায় পানি সরে যেতে পারেনি। সেই অভিজ্ঞতা থেকে এবছর আগেভাগেই খাল পরিষ্কারের এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন নাগরিকরা।

আরও পড়ুন: নিত্যপণ্যের বাজারদর নিয়ে এমপি মান্নানের লিফলেট বিতরণ

এ সময় ইউএনও’র নেতৃত্বে খালের ভেতর মাছ ধরার জন্য পেতে রাখা বেশ কয়েকটি বেলজাল ও অন্যান্য ফাঁদ জাল উদ্ধার করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম বলেন, পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী বাঁধ, অবকাঠামো অপসারণ, ৭টি ভেসাল জাল অপসারণ ও জনসম্মুখে বিনষ্টকরণসহ কচুরিপানা পরিষ্কার করে পানি চলাচলের রাস্তা সচল করা হয়। লক্ষ্মীপুর শহরের খালগুলোকে দখল ও দূষণমুক্ত করতে খুব দ্রুত বড় পরিসরে আরও অভিযান চালানো হবে।