আওয়ামী লীগ নেতার মরদেহ দেখতে গিয়ে শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার
আওয়ামী লীগ নেতার মরদেহ দেখতে গিয়ে এক শ্রমিক লীগ নেতা আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার হয়েছেন। গতকাল বুধবার শহরের আখড়াবাজার এলাকার বাসায় রাত সাড়ে ১১টার দিকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
আব্দুল্লাহ আল মামুন কিশোরগঞ্জ পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক।
আরও পড়ুন: কোটচাঁদপুরে প্রেসক্লাবের দুই প্রয়াত সাংবাদিকের স্মরণে দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত
পুলিশ সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাবেক সভাপতি ও আওয়ামী লীগের জেলা কমিটির সদস্য মো. শাহজাহান লস্কর (৭২) বুধবার সন্ধ্যায় মারা যান। শহরের আখড়াবাজার এলাকার বাসায় রাত সাড়ে ১১টার দিকে শাহজাহান লস্করের লাশ দেখতে যান কিশোরগঞ্জ পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। এ সময় বাসার সামনে থেকে তাঁকে সদর থানার পুলিশ গ্রেপ্তার করে।
থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় দায়ের করা মামলায় শ্রমিক নেতা আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করা হয়েছে।





