টাঙ্গাইলে জুয়ার আসর থেকে উপজেলা বিএনপির সভাপতিসহ ৩৫ জন আটক
টাঙ্গাইল শহরের ভিক্টোরিয়া রোডের বিভিন্ন ক্লাবে অভিযান চালিয়ে সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীসহ ৩৫ জনকে আটক করেছে সেনাবাহিনী। এসময় জুয়ার সরঞ্জাম ও নগদ প্রায় দেড় লাখ টাকা জব্দ করা হয়।
মঙ্গলবার (১২ আগস্ট) গভীর রাতে সেনাবাহিনীর বিশেষ দল এ অভিযান পরিচালনা করে। বৃহস্পতিবার দুপুরে আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হয়।
আরও পড়ুন: হান্নান মাসউদের পথসভায় ইট নিক্ষেপ, আহত ২
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহম্মেদ জানান, সেনাবাহিনী ক্লাবে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে বিএনপি নেতাসহ ৩৪ জনকে আটক করে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: সাবেক ছাত্রলীগ নেতা হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ২
আটককৃতরা হলেন, টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, রক্ষিত বিশ্বজিৎ, শাহ আলম খান মিঠু, জসিম উদ্দিন, গোলাম মওলা, শাহিন আহমেদ, আবু জাফর খান, আব্দুর রশিদ, মঈন খান, মোস্তফা কামাল, বিশ্বনাথ ঘোষ, একে এম মাসুদ, শিপন, শফিকুল ইসলাম, এসএম ফরিদ আমিন, কবির হোসেন, মোশারফ উদ্দিন, হাবিল উদ্দিন, মহব্বত আলী, জাহিদ, প্রিন্স খান, সৈয়দ শামসুদ্দোহা, রফিকুল ইসলাম, বিশ্বজিৎ, সাদেকুর, সেলিম, হাসান আলী, রফিক, শাহ আলম, সিরাজুল, আশিকুর রহমান, শফিক, আখতারুজ্জামান, আরমান ও শামছুল।





