নরসিংদীতে ফের হামলায় গুলিবিদ্ধ হয়ে যুবদল নেতা নিহত আহত ১২

Any Akter
আশিকুর রহমান, নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ১:২৪ অপরাহ্ন, ২৯ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৩:২৯ অপরাহ্ন, ০১ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নরসিংদীর সদর উপজেলার দূর্গম চরাঞ্চল  আলোকবালীতে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোরে উপজেলার  আলোকবালী ইউনিয়নের মুরাদনগর গ্রামে এই ঘটনা ঘটে। হামলায় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে সাদেক মিয়া (৪২) নামে ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ও প্রবাস ফেরত সাদক মিয়া (৪২) নিহত হয়েছেন। এতে দু'পক্ষের কমপক্ষে ১২ জন গুলিবিদ্ধ হয় বলে জানা গেছে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বেশ কয়েকদিন ধরেই সদর উপজেলার চরাঞ্চল আলোকবালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছিলো। এর প্রেক্ষিতে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এরই রেশ ধরে সোমবার সকালে পূনরায় দুপক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত ও কমপক্ষে ১২ জন আহত হয়েছে। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় বড় ধরণের সংঘর্ষের ঘটনার আশংকা করছে এলাকাবাসী। 

আরও পড়ুন: ফটিকছড়িতে অস্ত্রসহ দুই আসামী গ্রেফতার

এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার কলিম উল্লাহ জানান, আলোকবালীর চরাঞ্চলে সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত হয়েছেন। কয়েকজন আহত হওয়ার খবরও পাওয়া গেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে অনাকাঙ্খিত ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য এর আগে একই ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে দুইপক্ষের পৃথক সংঘর্ষের ঘটনায় ১৮ সেপ্টেম্বর ইদন মিয়া ও ১৯ সেপ্টেম্বর ফেরদৌসী বেগম নামে দুইজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। এ নিয়ে তিনজন নিহত হবার পাশাপাশি কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। 

আরও পড়ুন: সাভার ও আশুলিয়ায় গ্যাসের তীব্র সংকট, জনজীবনে চরম বিপর্যয়