পূর্বধলায় মাদকের বিরুদ্ধে তরুণদের মশাল মিছিল, প্রতিবাদে উত্তাল রাজপথ

Shahrier Islam Pallab
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ন, ২২ অক্টোবর ২০২৬ | আপডেট: ৫:৩২ অপরাহ্ন, ২২ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

​নেত্রকোণার পূর্বধলা উপজেলার ১১ নং গোহালাকাদা ইউনিয়নের শুভখাই গ্রামে বুধবার (২১ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় "চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে" এই স্লোগানকে সামনে রেখে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।  

​‘শুভখাই মাদক নির্মূল কমিটি (প্রতিষ্ঠাকাল: ২০২৬)’ এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে এলাকার সাধারণ তরুণ ও যুবসমাজ ব্যাপকভাবে অংশ নেন। কর্মসূচি থেকে স্থানীয় মাদক সেবনকারী ও চিহ্নিত মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশ ও স্থানীয় প্রশাসনের আশু হস্তক্ষেপ দাবি করা হয়।  

আরও পড়ুন: কুলাউড়ায় সাবেক এমপি এএনএম ইউছুফের মৃত্যুবার্ষিকী পালন

​প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, শুভখাই গ্রামসহ আশপাশের এলাকায় মাদকের ভয়াবহ বিস্তার তরুণ ও যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। সমাজকে এই ব্যাধি থেকে রক্ষা করতে হলে পুলিশ-প্রশাসনের কঠোর পদক্ষেপের পাশাপাশি সর্বস্তরের জনগণের সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি।  

​উক্ত প্রতিবাদী কর্মসূচিতে 'শুভখাই মাদক নির্মূল কমিটি'-র সভাপতি তৌফিক আহমেদ সাগর, সহ-সভাপতি মোস্তাকিম বিল্লাহ, সোহেল তালুকদার, সাদ্দাম হোসেন ফকির ও মো. মিজানুর রহমান; সাধারণ সম্পাদক মো. হক মিয়া; যুগ্ম সাধারণ সম্পাদক রিফাতুল হাসান, রিয়াদুজ্জামান ও রাফিউল ইসলাম; সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মোবারক হোসেন এবং সহ-সাংগঠনিক সম্পাদক খোকন মিয়া ও আদ্রিয়ান নাঈম উপস্থিত ছিলেন।  

আরও পড়ুন: বোরকা পরে হামলা করতে গিয়ে নিজেই খুন

​এছাড়া কর্মসূচিতে কমিটির উপদেষ্টা হুযাইফা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাকির হোসেন ফাহিম উপস্থিত থেকে তরুণদের এই উদ্যোগের প্রতি সংহতি প্রকাশ করেন।  

​এলাকাবাসীর মতে, যুবসমাজের এ ধরনের ইতিবাচক ও প্রতিবাদী উদ্যোগ অব্যাহত থাকলে  এলাকা থেকে মাদক নির্মূল করা সম্ভব হবে।