শেরপুরের ঝিনাইগাতী ইউএনও ওএসডি

Sanchoy Biswas
বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ৬:১২ অপরাহ্ন, ২৯ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৬:১৩ অপরাহ্ন, ২৯ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নির্বাচনী সহিংসতায় জামায়াতে ইসলামীর এক নেতার হত্যার ঘটনার পর শেরপুরের ঝিনাইগাতী উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)কে ওএসডি করা হয়েছে।

নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করেছে। 

আরও পড়ুন: কোটচাঁদপুরে প্রেসক্লাবের দুই প্রয়াত সাংবাদিকের স্মরণে দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনিক দায়িত্ব পালনের বিষয়টি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬কে কেন্দ্র করে ঝিনাইগাতী উপজেলায় সংঘটিত সহিংসতায় জামায়াতে ইসলামীর এক নেতা নিহত হন। ঘটনাটি দেশজুড়ে আলোচনার সৃষ্টি করে এবং প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে।

আরও পড়ুন: কুবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের স্মারকলিপি