পরাজিতের বাড়িতে বিজয়ী প্রার্থী করালেন মিষ্টি মুখ

Any Akter
আশিকুর রহমান, নরসিংদী
প্রকাশিত: ১০:৪৪ পূর্বাহ্ন, ১৪ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১০:৪৪ পূর্বাহ্ন, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৩ (শিবপুর) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী বিজয়ী হওয়ার পর প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান ভূঁইয়া পরিষদের সদস্য সচিব আরিফ-উল-ইসলাম মৃধার সঙ্গে সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময় করেন নবনির্বাচিত সংসদ সদস্য মনজুর এলাহী। 

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে ৮টার দিকে শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের পূবেরগাও গ্রামের আরিফ-উল-ইসলাম মৃধার নিজ বাসভবনে বিজয়ী প্রার্থী মনজুর এলাহী উপস্থিত হয়ে নিজ হাতে একে অপরের মুখে মিষ্টি তুলে দেন এবং কুশল বিনিময় করেন। এ সময় উভয় নেতা নরসিংদী-৩ (শিবপুর) আসনের উন্নয়ন ও এলাকার সার্বিক কল্যাণে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুন: চবি ল্যাবরেটরী কলেজের ১১জন শিক্ষক হারালেন চাকরি

উল্লেখ্য, এই দুইজনের মধ্যে একজন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী সদর উপজেলা পরিষদ থেকে দুই-দুইবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। আর অপরজন আব্দুল মান্নান ভূঁইয়া পরিষদের মহাসচিব ও শিবপুর উপজেলা পরিষদ থেকে নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। এ দুইজনই নির্বাচনী মাঠে হেভিওয়েট প্রার্থী এবং দুইজনই সাবেক উপজেলার চেয়ারম্যান ছিলেন।

গত ১২ ফেব্রুয়ারী ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনপ্রিয় এই দুইনেতার ভোট লড়াইয়ে নরসিংদী-৩ (শিবপুর) আসনে মনজুর এলাহী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮১ হাজার ৪১৫ ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হন।

আরও পড়ুন: সিলেট থেকে কারা হচ্ছেন নতুন সরকারের মন্ত্রী!

অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আরিফ-উল-ইসলাম মৃধা হাঁস প্রতীকে ৪৫ হাজার ৪০১ ভোট পান। আসনটিতে মোট ভোটার ছিলেন ২ লাখ ৮০ হাজার ৯২৯ জন এবং ভোট কাস্ট হয়েছে ৬০ শতাংশ।