কুমিল্লার হোমনায় মা ও দুই শিশুর লাশ উদ্ধার

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:৪৫ পূর্বাহ্ন, ১৭ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১১:৪৫ পূর্বাহ্ন, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কুমিল্লার হোমনা উপজেলায় ঘরের ভেতর প্রবাসীর স্ত্রী, তার সন্তান ও ভাইয়ের সন্তানসহ তিনজনকে গলা কেটে হত্যা করা হয়েছে। উপজেলার ঘারমোড়া ইউনিয়নের মনিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: ‎ফুলকপিতে রঙিন হয়ে উঠেছে কিশোরগঞ্জে কৃষকের ক্ষেত

নিহতরা হলেন— মনিপুর গ্রামের জহিরুল ইসলামের স্ত্রী পাপিয়া আক্তার সুখী (৩২), তাদের চার বছরের ছেলে হোসাইন এবং জহিরুলের ভাই আবদুস সাত্তারের ছেলে পাঁচ বছরের জোবায়ের।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে পরিবারের কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা খোঁজ নিতে যান। একপর্যায়ে জানালা দিয়ে ঘরের ভেতরে মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। পরে পুলিশে খবর দেওয়া হয়।

আরও পড়ুন: ফতুল্লায় ভুয়া ‘ফ্যামিলি কার্ড’ ছাপিয়ে প্রতারণা

ওসি মো. মোরশেদুল আলম চৌধুরী জানান, দুর্বৃত্তরা তাদের গলা কেটে হত্যা করে বসতঘরের তিনটি কক্ষে তিনটি মরদেহ ফেলে রেখে যায়। মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।