সোনাগাজীর নবাবপুরে রাজনৈতিক ব্যক্তিবর্গের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

Sanchoy Biswas
ইলিয়াছ সুমন
প্রকাশিত: ৯:২৯ অপরাহ্ন, ২১ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৬:৪৮ পূর্বাহ্ন, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী নবাবপুর ইউনিয়ন শাখার উদ্যোগে রাজনৈতিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি আমিরাবাদ ভবানী চরণ লাহা স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে আয়োজন করা হয়।

নবাবপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক।

আরও পড়ুন: আরিফা জেসমিনকে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে চায় এলাকাবাসী

নবাবপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা মৌমিনুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯নং নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম জহির এবং ফেনী জেলা মজলিশে শুরার সদস্য ও সোনাগাজী উপজেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ মোস্তফা।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রশিবির জেলা সেক্রেটারি ইমাম হোসেন আরমান, জেলা প্রকাশনা সম্পাদক মোহাম্মদ ইয়াছিন, সোনাগাজী পশ্চিম সাথী শাখা সভাপতি আব্দুল্লাহ শাহাদাৎ, নবাবপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতাকর্মী, ছাত্রশিবিরের দায়িত্বশীলগণ এবং রোজাদার মুসল্লিরা।

আরও পড়ুন: উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নে অবৈধভাবে খাস জমি থেকে মাটি উত্তোলন

মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ফেনী জেলা পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি মাওলানা মোঃ নুর নবী।