মুন্সীগঞ্জে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

Any Akter
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ন, ০৯ এপ্রিল ২০২৬ | আপডেট: ৮:২৬ অপরাহ্ন, ০৯ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মুন্সীগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ে কর্মরত এক স্টেনোটাইপিস্টের বিরুদ্ধে ঘুষ গ্রহণের সুস্পষ্ট তথ্য-প্রমাণসহ সংবাদ প্রকাশের পর দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মানহানির মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা ১১টায় সিরাজদীখান প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করে সিরাজদীখান প্রেসক্লাব।

মানববন্ধনে বক্তারা বলেন, দুর্নীতির সংবাদ প্রকাশ করা সাংবাদিকদের পেশাগত দায়িত্বের অংশ। অথচ সত্য তথ্যভিত্তিক প্রতিবেদন প্রকাশের কারণে মুন্সীগঞ্জের সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাইনুদ্দিন সুমন এবং বাংলাদেশ প্রতিদিন পত্রিকার মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি আবু সাইদ সৌরভের বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মানহানির মামলা করা হয়েছে, যা স্বাধীন সাংবাদিকতার ওপর হুমকি। তারা অবিলম্বে মামলাটি প্রত্যাহারের দাবি জানান।

আরও পড়ুন: নরসিংদীতে ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারগুলোতে অভিযান

বক্তারা আরও বলেন, হয়রানিমূলক এ মামলা দ্রুত প্রত্যাহার না করা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সিরাজদীখান প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এমদাদুল হক পলাশের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ইমতিয়াজ বাবুল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল মোল্লা, সদস্য মো. নাছির উদ্দীন, হামিদুল ইসলাম লিংকন, আরিফ হোসেন হারিছ, হাবিবুর রহমান, আজাদ বিন নাদভী, নাদিম হায়দার, আব্দুল আওয়াল আসিক, আমির হোসেন ঢালী, ইসমাইল খন্দকার, গোপাল দাস, আরিফুর রহমান, কৌশিক মণ্ডল, প্রান্তোষ দেবনাথ।

আরও পড়ুন: দুদকের মামলায় জিসিসির নির্বাহী প্রকৌশলী কারাগারে