চুয়াডাঙ্গায় অবৈধভাবে ডিজেল মজুদ করায় ব্যবসায়ীকে জরিমানা
চুয়াডাঙ্গা দামুড়হুদার জুড়ানপুর গ্রামে অবৈধভাবে ডিজেল রাখার অপরাধে আয়ুবুর রহমান নামে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। একই সাথে অবৈধভাবে মজুদ করে রাখা প্রায় ৩শ লিটার ডিজেল জব্দ করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) রাত সাড়ে ৮ টার দিকে জুড়ানপুর ক্লাব মোড়ে থেকে ডিজেল জব্দ করে অভিযুক্তকে জরিমানা করা হয়।
আরও পড়ুন: টেকনাফের পাহাড় থেকে তিন যুবকের লাশ উদ্ধার
অভিযুক্ত আয়ুবুর রহমান (৬২) দামুড়হুদা উপজেলার জুড়ানপুর গ্রামের মৃত আজাবর আলির ছেলে।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম। তিনি বলেন, অবৈধভাবে ডিজেল মজুদ রাখার অপরাধে একজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও প্রায় ৩ শ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। মঙ্গলবার উপজেলা চত্তরে প্রকৃত কৃষকদের মাঝে বিক্রি করা হবে।
আরও পড়ুন: নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলাকেটে হত্যা





