ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন বাকী বিল্লাহ
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর উত্তর শাখার নবগঠিত কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন পটুয়াখালীর সদর উপজেলার মৌকরন ইউনিয়নের কৃতি সন্তান মোঃ বাকী বিল্লাহ। গত ০২ মে ২০২৬ ইং তারিখে কেন্দ্রীয় ছাত্রদলের অনুমোদিত কমিটিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন মোঃ বাকী বিল্লাহ। সাংগঠনিক কার্যক্রম, আন্দোলন-সংগ্রাম এবং নেতাকর্মীদের সঙ্গে সুসম্পর্কের কারণে তিনি ছাত্রদলের নেতাকর্মীদের কাছে পরিচিত মুখ হিসেবে বিবেচিত। তার সাংগঠনিক দক্ষতা ও ত্যাগের মূল্যায়ন হিসেবেই তাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
আরও পড়ুন: ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের আইন সম্পাদক হলেন মাহমুদুল হাসান রাশেদ
মৌকরন ইউনিয়নসহ পটুয়াখালীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা তার এ অর্জনে আনন্দ প্রকাশ করেছেন এবং শুভেচ্ছা জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে থেকে মোঃ বাকী বিল্লাহ ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে মোঃ বাকী বিল্লাহ বলেন, “দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করবো। দলের আদর্শ বাস্তবায়ন এবং শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় সবসময় কাজ করে যাবো ইনশাআল্লাহ।”
আরও পড়ুন: বৃষ্টিতে পরিত্যক্ত জেপিএল ফাইনাল, যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা
রাজনৈতিক সচেতন মহলের মতে, তরুণ নেতৃত্বের বিকাশে এ ধরনের পদায়ন সংগঠনের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে।





