ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের আইন সম্পাদক হলেন মাহমুদুল হাসান রাশেদ
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর উত্তর শাখার নবগঠিত কমিটিতে আইন সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন পটুয়াখালীর কৃতি সন্তান এডভোকেট মো. মাহমুদুল হাসান রাশেদ। গত (২ মে) তারিখে কেন্দ্রীয় ছাত্রদলের অনুমোদিত কমিটিতে এ ঘোষণা দেওয়া হয়।
দলীয় সূত্রে জানা যায়, ছাত্ররাজনীতিতে দীর্ঘদিনের সক্রিয় ভূমিকা, সাংগঠনিক দক্ষতা এবং আইনি বিষয়ে অভিজ্ঞতার ভিত্তিতে তাকে এ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হয়েছে। ছাত্রদলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণের পাশাপাশি তিনি আইন পেশায়ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।
আরও পড়ুন: ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন বাকী বিল্লাহ
পটুয়াখালীসহ বিভিন্ন এলাকার নেতাকর্মীরা তার এ অর্জনে আনন্দ ও শুভেচ্ছা প্রকাশ করেছেন। তারা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে থেকে এড. মাহমুদুল হাসান রাশেদ সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে এড. মো. মাহমুদুল হাসান রাশেদ বলেন,
আরও পড়ুন: বৃষ্টিতে পরিত্যক্ত জেপিএল ফাইনাল, যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা
“দল আমাকে যে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞ। ছাত্রদলের আদর্শ ও সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করতে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবো ইনশাআল্লাহ।”
রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তার এ অর্জনকে ইতিবাচকভাবে দেখছেন স্থানীয় সচেতন মহল।





