নরসিংদীতে অটোচালকের লাশ উদ্ধার
নরসিংদী সদর উপজেলার শিলমান্দীতে এক অটোচালকের লাশ উদ্ধার করেছে নরসিংদী মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (২ জুন) সকাল ৯ টার দিকে সদর উপজেলার শিলমান্দী ইউনিয়নের মধ্য শিলমান্দী গ্রামের এক পুকুর থেকে ওই চালকের লাশ উদ্ধার করেছে বলে নিশ্চিত করেন নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আর এম আল-মামুন।
আরও পড়ুন: 'বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব': হালিশহরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে নাজিমুর রহমান
নিহত ব্যক্তি হলেন ফাহিম (১৭)। সে ওই এলাকার রুহুল আমিনের ছেলে এবং পেশায় একজন অটোচালক। এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে মধ্যশিলমান্দী গ্রামের এক পুকুরে ফাহিমের লাশ ভেসে ওঠতে দেখেন এলাকাবাসী। তাদের ডাক-চিৎকারে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে নিহত ফাহিমের লাশ সনাক্ত করেন। পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন।
এবিষয়ে পরিবারের সদস্য ও স্বজনদের দাবি পূর্ব শত্রুতার জের ধরে ফাহিমকে হত্যা করা হয়েছে।
আরও পড়ুন: অনলাইনে অবৈধ ক্যাসিনো পরিচালনার অভিযোগে রংপুরে ২ জন গ্রেপ্তার
নিহত ফাহিমের বাবা বলেন, আমার সাথে আমার ছেলের গতকাল (সোমবার) রাত আনুমানিক ৮ টার দিকে সর্বশেষ কথা হয়েছিল। সে রাতে বাড়ি ফিরে না আসায় আমরা তাকে আশেপাশে খোঁজে না পাওয়ায় চিন্তায় পড়ি। আজ ( মঙ্গলবার) সকালে খবর পাই তার লাশ পুকুরের পারে পড়ে রয়েছে।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আর এম আল-মামুন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করি। নিহত ফাহিমের বাবার ভাষ্যমতে সে ভিভাটেক চালাতো এবং ফাহিমের সাথে তার বাবার সর্বশেষ কথা হয় রাত ৮ টার দিকে। তারপর থেকে ফাহিমের সাথে যোগাযোগ বন্ধ। তিনি আরও জানান, নিহত ব্যক্তির দেহে আঘাতের চিহ্ন রয়েছে। তবে কি কারণে এই হত্যাকান্ড তা এখনও বলা যাচ্ছে না। তবে তদন্তের পর বলা যাবে এবং ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর হয়েছে।





