শরীয়তপুরে ভাতাভোগী আনসার-সদস্যদের মধ্যে বাইসাইকেল বিতরণ
শরীয়তপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তৃণমূল পর্যায়ের কর্মদক্ষতা বৃদ্ধির কার্যক্রমকে গতিশীল রাখতে ইউনিয়ন ওয়ার্ড দলনেতা-দলনেত্রীদের মাঝে ১০টি বাই-সাইকেল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ( ৩০ জুন ) বেলা ১১ টার দিকে জেলা কমান্ড্যান্ট কার্যালয়ের হল রুমে তাদের ১০ জন সদস্যের হাতে বাই-সাইকেল তুলে দেন জেলা কমান্ড্যান্ট মোঃ ফারুক ইসলাম। তিনি বাইসাইকেল বিতরণের পাশাপাশি ভাতাভোগী দলনেতা দলনেত্রীদের বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন।
আরও পড়ুন: সঞ্জীব ভট্টাচার্য্যের শাশুড়ি মিতা চৌধুরী আর নেই
জেলা কমান্ড্যান্ট কার্যালয় সূত্রে জানা যায়, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক দায়িত্ব গ্রহণের পর থেকেই বাহিনীর তৃণমূল পর্যায়ের সদস্যদের দক্ষতা উন্নয়নে বিভিন্ন ধরনের কার্যকর উদ্যোগ গ্রহণ করে আসছে। এরই ধারাবাহিকতায় এই বাইসাইকেল বিতরণ করা হয়। এর ফলে মাঠ পর্যায়ে কার্যক্রম তথ্য সংগ্রহ ও যোগাযোগ ব্যবস্থা ভালো থাকলে বাহিনীর সদস্যরা আরও দ্রুত ভূমিকা রাখতে পারবেন।
বাই-সাইকেল বিতরণের সময় শরীয়তপুরের জেলা কমান্ড্যান্ট মোঃ ফারুক ইসলাম বলেন, জেলার প্রান্তিক পর্যায়ে বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকাসক্তি নির্মূল এবং সামাজিক অপরাধ দমনে আনসার বাহিনীর ভাতাভোগী দলনেতা-দলনেত্রীরা মাঠে দায়িত্ব পালন করেন। তাদের জন্য আনসার বাহিনীর পক্ষ থেকে যাতায়াত করতে পারে এই বিষয়টি বিবেচনা করে সাইকেল গুলো দেয়া হয়েছে। এই সাইকেল গুলো বিতরণের ফলে তাদের দৈনন্দিন কার্যক্রমে গতিশীলতা আসবে এবং জনগণের সঙ্গে তাদের যোগাযোগ আরও সহজ হবে।
আরও পড়ুন: কর্ণফুলীতে মাছ ধরার জাহাজে বিস্ফোরণ, দগ্ধ ৬
এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা সার্কেল এ্যাডজুট্যান্ট অভিজিৎ সাহা, সদর উপজেলা আনসার ভিডিপি'র প্রশিক্ষক ফররুখ আহমদ, সদর উপজেলা আনসার ভিডিপি'র প্রশিক্ষিকা মোরসালিনা সহ বাহিনীর সদস্যরা।





