সঞ্জীব ভট্টাচার্য্যের শাশুড়ি মিতা চৌধুরী আর নেই

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:০৬ অপরাহ্ন, ৩০ জুন ২০২৬ | আপডেট: ১:৩০ পূর্বাহ্ন, ০১ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গভীর শোক ও বেদনার সঙ্গে জানানো যাচ্ছে যে, জাতীয় দৈনিক বাংলাবাজার পত্রিকার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি সঞ্জীব ভট্টাচার্য্যের শাশুড়ি মিতা চৌধুরী (৬৪) বিকাল ৫টা ৩০ মিনিটে চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুকালে তাঁর একমাত্র কন্যা তন্বী ভট্টাচার্য্য, নাতি ঋতুরাজ ভট্টাচার্য্য ও নাতনি অধরা ভট্টাচার্য্য তাঁর পাশে ছিলেন।

আরও পড়ুন: কর্ণফুলীতে মাছ ধরার জাহাজে বিস্ফোরণ, দগ্ধ ৬

মিতা চৌধুরীর মৃত্যুতে সঞ্জীব ভট্টাচার্য্য ও তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহানুভূতি জানাচ্ছি। এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি সৃষ্টিকর্তা যেন তাঁদের দান করেন এবং প্রয়াতের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছি।