জীবননগরে সড়ক দুর্ঘটনায় ভ্যান চলকের মৃত্যু

Sadek Ali
সালাউদ্দীন কাজল, জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩৯ অপরাহ্ন, ০৪ জুলাই ২০২৬ | আপডেট: ১:০৫ পূর্বাহ্ন, ০৬ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগরে আলমসাধুর ধাক্কায় পাখিভ্যান চালকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০ টার দিকে জীবননগর

উপজেলার সন্তোষপুর সড়কের দেহাটি শাহা ইটভাটা নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে। নিহত  পাখিভ্যানচলক রিপন হোসেন (৫০) জীবননগর উপজেলার সন্তোষপুর গ্রামের ব্রীজ পাড়ার মহিউদ্দিনের ছেলে।

আরও পড়ুন: হঠাৎ বিত্তবৈভবের মালিক বনে যাওয়ায় এলাকায় চাঞ্চল্য, জুয়া প্রতিরোধ আইনে গ্রেফতার

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার সকালে রিপন হোসেন নিজ বাড়ি থেকে পাখিভ্যানযোগে আন্দুলবাড়িয়ার দিকে যাচ্ছিলেন। সে দেহাটি শাহা ইটভাটার সামনে পৌছুলে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি আসমসাধু পাখিভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে পাখিভ্যান চালক রিপন হোসেন রাস্তার উপর ছিটকে পড়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই তিনি মারা যায়।

এ বিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌছিয়েছি। সুরতহাল রিপোর্ট শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন: ময়মনসিংহে বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শন