নান্দাইলে বিএনপি নেতার পরলোকগমনে তথ্য প্রতিমন্ত্রীর শোক প্রকাশ
ছবিঃ সংগৃহীত
ময়মনসিংহের নান্দাইল পৌর বিএনপির প্রতিষ্ঠাতাকালীন সভাপতি, চন্ডীপাশা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক, নান্দাইল উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক বাবু পল্লব চন্দ্র রায়ের পিতা বীরমুক্তিযোদ্ধা বাবু দীপক চন্দ্র রায় মঙ্গলবার বিকালে নান্দাইল সদর নিজ বাস ভবনে পরলোকগমন করেছেন। বিএনপি নেতা বাবু দীপক চন্দ্র রায়ের মৃত্যুতে সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি এক বিবৃতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বলেন, তিনি আমার মরহুম পিতা সাবেক এমপি আনওয়ারুল হোসেন খান চৌধুরীর একজন বিশ্বস্ত: রাজনৈতিক সহযোদ্ধা ছিলেন। রাজনীতিতে তাঁর অসামান্য অবদান নান্দাইল বাসীর হৃদয়ের চির অম্লান হয়ে থাকবে। তিনি তাঁর বিদেহী আত্মার চির শান্তি কামনা সহ শোক সন্তপ্ত পরিবারের সকল সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।





