সংবাদ সম্মেলনে অভিযোগ
মুন্সিগঞ্জে আরিফ মীর হত্যার আসামিরা জামিনে এসে, চার শিশু অপহরণ ও বাদিকে মামলা তুলে নেয়ার হুমকি
প্রকাশ্যদিবালোকে মো. আরিফ মীরকে গুলি করে হত্যা মামলার আসামিরা কারাগার থেকে জামিনে ছাড়া পেয়ে মামলা তুলে নেওয়ার পর নিহতের চার শিশু সন্তানকে অপরহরন ও আমাকে হত্যার হুমকি দিয়ে আসছেন। মুন্সীগঞ্জ সদর থানার চর ডুমুরিয়া গ্রামের বাসিন্দা নিহত আরিফ মীরের স্ত্রী ও মামলার বাদি পারুল বেগম গতকাল সোমবার দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) এর মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেছেন। এ সময় নিহতের চারজন শিশু সন্তান উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে পারুল বেগম বলেন, তার স্বামী মো. আরিফ মীর জাতীয়তাবাদী দল বিএনপির একজন সক্রিয় কর্মী ছিলেন। এলাকার রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পরিকল্পিতভাবেগত ২০২৫ সালের ১০ নভেম্বর প্রকাশ্যে দিবালোকে সন্ত্রাসী কে এম সোহেল রানার নেতৃত্বে আমার স্বামী আরিফ মীরকে গুলি করে খুন করা হয়। পরে এ ঘটনায় কে এম সোহেল রানা, আতাউর রহমান ওরফে মল্লিাক, ওয়াদিক মোল্লা, জিন্নাত মীরসহ আরো কয়েক জনের নামে মুন্সিগঞ্জ সদর থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
আরও পড়ুন: আশুলিয়ার কবিরপুর পুলিশ ফায়ারিং রেঞ্জ পরিদর্শনে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দল
পরে পুলিশ মামলার অন্যতম আসামি সে এম সোহেল রানাকে গ্রেফতার করে। সে ৭ থেকে ৮ মাস কারাভোগ করে আদালত থেকে জামিনে মুক্তি পান। এরপর থেকে সোহেল রানা ও তার লোকজন আমাকে মামলা তুলে নেওয়ার জন্য বার বার হুমকি দিয়ে আসছেন। তাদের কথা মত মামলা প্রত্যাহার না করলে আমার চারজন শিশু সন্ত্রাসকে অপহরণ ও আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে।শুধু হুমকি দিয়েই ক্ষ্যান্ত হচ্ছে না, তারা আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দিচ্ছে। আমি চারজন শিশু সন্তানদের এখন নিরাপত্তাহীন অবস্থা জীবন যাপন করছি। আমার সন্তানদের জীবন কিভাবে রক্ষা করবো, এই চিন্তায় প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে দিন যাপন করছি।
পারুল বেগম বলেন, স্বামী হত্যার বিচার চেয়ে গ্রামবাসী, মাদবর, চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিদের কাছে সহযোগিতা চেয়েছি। কিন্তু মামলার আসামিদের প্রভাবের কারনে কেউ আমাকে সহযোগিতা করার সাহস পাচ্ছেন না। আমি একজন নারী, আমার স্বামীকে হারিয়েছি। আমর সন্তানরা তাদের বাবাকে হারিয়েছে। আমরা কোন প্রতিশোধ চাই না, আমরা চাই ন্যায়বিচার ও নিরাপদে বেঁচে থাকার অধিকার।
আরও পড়ুন: গাবতলীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন-মামলার প্রস্তুতি
প্রধানমন্ত্রী তারেক রহমান এর সদয় দৃষ্টি আকর্ষন করছি। তার কাছে আকুল আবেদন আমার স্বামী হত্যার ঘটনাটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে একজন অসহায় নারী ও চারজন শিশু সন্তানের নিরাপত্তা এবং ন্যায় বিচার নিশ্চিত করতে হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার করে দোষীদের প্রচলিত আইনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন।





