কারা অধিদপ্তরের ঊর্ধ্বতন পদে রদবদল
কারা অধিদপ্তরের চারজন কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজনস)কে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের কারা-১ শাখা থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব মো. আমিনুল ইসলাম।
আরও পড়ুন: নারায়ণগঞ্জ, মাদারীপুর ও পিরোজপুরে পুলিশ সুপার নিয়োগসহ ঊর্ধ্বতন রদবদল
যেসব কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে
টিপু সুলতানকে বিভাগীয় সদর দপ্তর, ঢাকা বিভাগ-১, গাজীপুরের কারা উপ-মহাপরিদর্শক পদ থেকে স্থানান্তর করে কারা অধিদপ্তরের কারা উপ-মহাপরিদর্শক হিসেবে পদায়ন করা হয়েছে।
আরও পড়ুন: ডিএমপিতে ৩ ডিসি ও ৫ এডিসি বদলি
মো. আলতাব হোসেনকে কারা অধিদপ্তরের কারা উপ-মহাপরিদর্শক পদ থেকে বিভাগীয় সদর দপ্তর, খুলনা বিভাগ, যশোরের কারা উপ-মহাপরিদর্শক পদে বদলি করা হয়েছে।
মো. কামাল হোসেনকে বিভাগীয় সদর দপ্তর, রংপুর বিভাগ, রংপুরের কারা উপ-মহাপরিদর্শক পদ থেকে বিভাগীয় সদর দপ্তর, ঢাকা বিভাগ-২, গাজীপুরের কারা উপ-মহাপরিদর্শক পদে পদায়ন করা হয়েছে।
মনির আহমেদকে বিভাগীয় সদর দপ্তর, খুলনা বিভাগ, যশোরের কারা উপ-মহাপরিদর্শক পদ থেকে বিভাগীয় সদর দপ্তর, রংপুর বিভাগ, রংপুরের কারা উপ-মহাপরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।





