এমপি ডাঃ বাচ্চুর গভীর শোক ও সমবেদনা

শ্রীপুরের সাবেক মেম্বার ফারহানা হকের ইন্তেকাল

Any Akter
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ন, ০৭ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৬:২৪ অপরাহ্ন, ০৭ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের শিমলাপাড়া গ্রামের সাবেক মেম্বার ফারহানা হক (৬১) ইন্তেকাল করেছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) ভোর ৪টা ৪০ মিনিটে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুমা ফারহানা হক শিমলাপাড়া গ্রামের মরহুম আহম্মেদ আলী সরকার (বগী সরকার)-এর ছেলে এবং মরহুম বীর মুক্তিযোদ্ধা নুরুল হক সরকারের সহধর্মিণী। তিনি দৈনিক বাংলাদেশ প্রতিদিনের জিএম (সার্কুলেশন) মো. বিল্লাল হোসেন মন্টুর শাশুড়ি ছিলেন। মৃত্যুকালে তিনি দুই মেয়ে, এক ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

আরও পড়ুন: উপজেলা নির্বাচনে নিষিদ্ধ পোস্টার-মিছিল

তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। এক শোকবার্তায় তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এ ছাড়া ফারহানা হকের মৃত্যুতে শ্রীপুর প্রেসক্লাবের সদস্যরাও শোক ও সমবেদনা জানিয়েছেন। মরহুমার  প্রথম জানাজা নামাজ বাদ আসর রাকিন সিটি জামে মসজিদ মিরপুর ১৪ ও দ্বিতীয় জানাজার নামাজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় শিমলাপাড়া মসজিদ মাঠে অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে স্বামীর কবরের পাশে তাকে দাফন করা হবে।

আরও পড়ুন: হরিরামপুরে স্কুল পড়ুয়া এক ছাত্রীর মরদেহ উদ্ধার