উলিপুরে সারের কোনো সংকট নেই: কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টার অভিযোগ

Sanchoy Biswas
মমিনুল ইসলাম, উলিপুর প্রতিনিধি
প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ন, ২৩ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৪:১৫ পূর্বাহ্ন, ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

উলিপুরে সারের বাজারে কোনো ধরনের ঘাটতি বা সংকট নেই বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ ও সংশ্লিষ্ট প্রশাসন। পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও একটি স্বার্থান্বেষী মহল এবং কিছু দায়িত্বজ্ঞানহীন সাংবাদিক কৃত্রিম সার সংকট ও শ্বাস সংকটের মতো বিভ্রান্তিকর খবর ছড়িয়ে বর্তমান সরকারকে রাজনৈতিক ও সামাজিকভাবে বেকায়দায় ফেলার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা ও উপজেলা পর্যায়ে বর্তমানে চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সার মজুদ রয়েছে। সারের মূল্য ও সরবরাহ স্বাভাবিক রাখতে নিয়মিত বাজার মনিটরিং এবং অভিযান পরিচালনা করা হচ্ছে। তা সত্ত্বেও, বিগত সরকারের সুবিধাভোগী ও একটি নির্দিষ্ট মতাদর্শের অনুসারী কিছু সাংবাদিক ভিত্তিহীন ও অতিরঞ্জিত তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করছে বলে দাবি করেছেন স্থানীয় সচেতন নাগরিক ও কৃষক সমাজ।

আরও পড়ুন: সানলাইফ ইন্স্যুরেন্সের কাছে কুষ্টিয়ার গ্রাহকদের প্রায় ১০ কোটি টাকা পাওনা

স্থানীয় এক কৃষক নেতা জানান, "মাঠে সারের কোনো অভাব নেই। আমরা ন্যায্য দামেই সার পাচ্ছি। কিন্তু কিছু গণমাধ্যমে সারের ঘাটতির যে সংবাদ দেখানো হচ্ছে, তা বাস্তবের সাথে মিল নেই। সাধারণ মানুষের মনে আতঙ্ক তৈরি করতেই এসব করা হচ্ছে।"

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে জনমনে আতঙ্ক তৈরি করা এবং গুজব ছড়ানোর বিষয়ে কঠোর নজরদারি রাখা হচ্ছে। মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং বাজার অস্থিতিশীল করার চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: বিল পরিশোধ-জাহাজের ছাড়পত্র সবই অনলাইনে, স্মার্ট পোর্টে রূপান্তর হচ্ছে চট্টগ্রাম বন্দর

কৃষি দপ্তর থেকে সাধারণ কৃষক ও জনগণকে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার এবং প্রয়োজন অনুযায়ী স্বাভাবিক নিয়মে সার সংগ্রহের আহ্বান জানানো হয়েছে।