বাংলাদেশ বেতারে সম্প্রচার হবে বাগেরহাট থিয়েটারের ‘ডাকঘর’
বাংলাদেশ বেতার ঢাকায় বাগেরহাট থিয়েটার (ঢাকা টিম) এর রেকর্ডিং রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর শ্রুতি নাটকের।
বাংলাদেশ বেতারে সম্প্রচার হবে আগামী ১৪ অক্টোবর বিকেল ৩:৩০মিনিটে।
আরও পড়ুন: ‘পাঁচ-পাঁচই লাগবে, ভিপি নুরের নির্দেশ’, যুব অধিকার পরিষদ নেতা কারাগারে
সহযোগী: শব্দকল্পদ্রুম
বাংলাদেশ বেতার।
আরও পড়ুন: ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা
আগারগাঁও
৫ অক্টোবর ২০২৬
ঢাকা।
শ্রুতি নাটক ডাকঘর
ডাকঘর রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি জনপ্রিয় প্রতীকী নাটক। যা অমল নামক এক অসুস্থ বালকের জীবনকে কেন্দ্র করে রচিত, যে তার অসুস্থতার কারণে ঘরের বাইরে যেতে পারে না, কিন্তু কল্পনার জগতে রাজার ডাকঘর থেকে আসা এক নতুন ডাকের অপেক্ষায় থাকে। একদিন রাজার কাছ থেকে তার নামে একটি চিঠি আসবে, যা তাকে মুক্তি এনে দেবে। তার মন সর্বদা বাইরের পৃথিবীর প্রতি আকর্ষিত। জানালার ধারে বসে সে স্বপ্ন দেখে বাইরের দুনিয়ার।
আত্মিক মুক্তি, জাগতিক সীমাবদ্ধতা থেকে আত্মার মুক্তি এবং বিশ্বাত্মার প্রতি মানবাত্মার অমোঘ আকর্ষনের বিষয়গুলো এই নাটকের মূল বিষয়।
এই প্রতীকী নাটকটি জীবনের সীমাবদ্ধতার বাইরে মুক্তির আকাঙ্খার এক সুন্দর রূপক প্রতিকৃতি।
বাগেরহাট থিয়েটারে (ঢাকা টিমের) পরিবেশনায় বাংলাদেশ বেতারে সম্প্রচার হবে আগামী ১৪ অক্টোবর বিকেল ৩:৩০মিনিটে।
সহযোগী: শব্দকল্পদ্রুম
ডাকঘর এর নির্বাচিত অংশের পরিবেশনায় বাগেরহাট থিয়েটার।
ডাকঘর
রচনা: রবীন্দ্রনাথ ঠাকুর
শ্রুতি অভিনয়ে:
অমল: মেহরিমা নওমী
মাধব দত্ত: তাবেদার-ই-রসুল চান্নু
কবিরাজ: নাজমুল আহসান
ঠাকুরদা: আক্তারুজ্জামান ঝুলন
দইওয়ালা: এইচ, এম, আল মামুন
প্রহরী: অপু আহমেদ
মোড়ল: তকদির আবিদ পনি
সুধা: নুওয়াইরাহ রশিদ ঋদ্ধি
ধারা বর্ণনায়: নিলুফা ইয়াসমিন নিলা।
গানের কণ্ঠে: ঝর্ণা দেবনাথ
নির্দেশনা: নাজমুল আহসান
প্রযোজনা উপদেষ্টা: তাবেদার ই রসুল চান্নু
সহযোগী: শব্দকল্পদ্রুম
ডাকঘর এর নির্বাচিত অংশের পরিবেশনায় বাগেরহাট থিয়েটার। প্রযোজনা: বাগেরহাট থিয়েটার





