যেসব এলাকায় আগামীকাল ১০ ঘণ্টা গ্যাস থাকবে না

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:২৮ পূর্বাহ্ন, ০৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ১১:২৮ পূর্বাহ্ন, ০৭ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের কারণে রাজধানীর কয়েকটি এলাকায় আগামী বৃহস্পতিবার (৮ অক্টোবর) ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি অনুযায়ী, ওই দিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত আগারগাঁও, তালতলার পশ্চিমাংশ, শেওড়াপাড়ার পশ্চিমাংশ, কাজীপাড়ার পশ্চিমাংশ ও মিরপুর-১০-এর পশ্চিমাংশে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

আরও পড়ুন: শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

এ ছাড়া মিরপুর-১, পাইকপাড়া, কল্যাণপুর, শ্যামলী, মিরপুর ৬০ ফিট ও পীরের বাগ এলাকাতেও গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। কল্যাণপুর থেকে মিরপুর-১গামী সড়কের ডান পাশের এলাকাও এর আওতাভুক্ত থাকবে।

এই সময়ে এসব এলাকার আবাসিক, বাণিজ্যিক ও সিএনজি শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পাশাপাশি আশপাশের এলাকাগুলোতে গ্যাসের চাপ কম থাকতে পারে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে টয়োটা তুশো করপোরেশনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ

সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে গ্যাস কর্তৃপক্ষ।