ঢাকা-আরিচা মহাসড়কে বাস-ইজিবাইকের সংঘর্ষে চালকসহ নিহত ২

Sadek Ali
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২:৩৮ অপরাহ্ন, ২২ অক্টোবর ২০২৬ | আপডেট: ৮:১৮ অপরাহ্ন, ২২ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মানিকগঞ্জের শিবালয়ে সেলফি পরিবহনের বাসের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছে। এঘটনায় প্রায় দুইঘন্টা ঢাকা-আরিচা মহাসড়কের যানবাহন চলাচল বন্ধ ছিল।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয় উপজেলার বরঙ্গাইল বাসস্ট্যান্ড এলাকার ইউটার্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: কুলাউড়ায় সাবেক এমপি এএনএম ইউছুফের মৃত্যুবার্ষিকী পালন

নিহতরা হলেন, ইজিবাইকের ঘিওর উপজেলার মৌহালী এলাকার মোহাম্মদ সাহানের ছেলে ইয়াসিন আরাফাত (২২) এবং একই এলাকার ইজিবাইক চালক মোজাহারের ছেলে বাবুল মিয়া (২৮)।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঘিওর উপজেলার মৌহালী থেকে যাত্রী নিয়ে বরঙ্গাইল হাটে যাচ্ছি ইজিবাইক। কিন্তু ঢাকা-আরিচা মহাসড়কের বরঙ্গাইল বাসস্ট্যান্ডের ইউটার্ন ঘোরার সময় ইজিবাইকের সঙ্গে ঢাকাগামী সেলফি পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইয়াসিন হোসেনের মৃত্যু হয় এবং ইজিবাইক চালক বাবুল মিয়াকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ইজিবাইকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষের ঘটনায় আহত ইজিবাইকের নারীসহ তিনজন যাত্রী জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

আরও পড়ুন: বোরকা পরে হামলা করতে গিয়ে নিজেই খুন

এবিষয়ে বরঙ্গাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান,খবর পেয়ে মহাসড়কের যান চলাচল স্বাভাবিক করে হাইওয়ে পুলিশ এবং দুর্ঘটনার পর ঘাটক বাস ও ইজিবাইক জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। এঘটনায় বরঙ্গাইল হাইওয়ে পুলিশ ফাঁড়িতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।