পাঙ্গাস মাছ নিয়ে ওমর সানীর খোঁচা

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ন, ২২ অক্টোবর ২০২৬ | আপডেট: ৮:১৮ অপরাহ্ন, ২২ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মাছের পছন্দ নিয়ে মানুষের মধ্যে রয়েছে নানা রকম ধারণা। কেউ পছন্দ করেন দামি মাছ, আবার কারও কাছে সাধারণ মাছই বেশি প্রিয়। খাবারের এমন পছন্দ-অপছন্দ নিয়ে ভিন্ন এক বার্তা দিলেন চিত্রনায়ক ওমর সানী। জানালেন, তার প্রিয় মাছের তালিকায় রয়েছে পাঙ্গাস ও মেনি। পাঙ্গাস মাছ খাওয়ার কথা শুনে যারা নাক সিঁটকান, তাদের উদ্দেশেও মজার ছলে মন্তব্য করেছেন এই অভিনেতা।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে ওমর সানী লেখেন, ‘আলহামদুলিল্লাহ, খাবার হচ্ছে আল্লাহর নিয়ামত।’

আরও পড়ুন: শিউলি ফুলের খোঁজে পরীমনি

এরপর নিজের পছন্দের মাছের কথা জানিয়ে অভিনেতা বলেন, বর্তমানে পাঙ্গাস ও মেনি মাছ তার সবচেয়ে প্রিয়। তবে পাঙ্গাস মাছ নিয়ে অনেকের মধ্যে নেতিবাচক মনোভাব রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। তার ভাষ্য, অনেকেই প্রশ্ন করেন, পাঙ্গাস মাছ খাওয়া হয় কি না। অথচ তার হৃদ্‌রোগ বিশেষজ্ঞ সপ্তাহে দুই থেকে তিন দিন পাঙ্গাস মাছ খাওয়ার পরামর্শ দিয়েছেন বলে জানান অভিনেতা।

এ প্রসঙ্গেই রসিকতা করে ওমর সানী লেখেন, ‘কি মাইন্ড করছেন বড়লোকরা, হাহাহাহা।’

আরও পড়ুন: স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে হরর সিনেমা ‘ক্লেফেইস’

পাঙ্গাস মাছের প্রতি ভালো লাগার কথা জানানোর পাশাপাশি মেনি মাছের সঙ্গে জড়িয়ে থাকা শৈশবের স্মৃতিও ভাগ করে নেন তিনি। ছোটবেলায় তার মা মেনি মাছ খাওয়াতেন। সেই থেকেই মাছটির প্রতি আলাদা ভালো লাগা তৈরি হয়েছে বলে জানান অভিনেতা। এখন মাছটি সহজে না পাওয়ায় মায়ের সেই স্মৃতি তাঁকে বেশ মনে পড়ে। এ প্রসঙ্গে তিনি লেখেন, ‘খুব রেয়ার মেনি মাছ আমার মা আমাকে খাওয়াতেন, সেই থেকে প্রিয়। খুব মিস করি, পাই না।’

ওমর সানীর এই পোস্টে উঠে এসেছে খাবারের প্রতি তার কৃতজ্ঞতা, সাধারণ খাবারের প্রতি ভালোবাসা এবং মায়ের হাতের খাবারের স্মৃতি। একই সঙ্গে পাঙ্গাস মাছ নিয়ে সামাজিক দৃষ্টিভঙ্গিকে রসিকতার মাধ্যমে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছেন তিনি।