শরীয়তপুরে কীর্তিনাশা নদী থেকে অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার
শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের কীর্তিনাশা নদীর পাড় থেকে অজ্ঞাতপরিচয় এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে পশ্চিম ভাষানচর এলাকায় চান মিয়া হাওলাদারের বাড়ির পশ্চিম পাশে নদীর দক্ষিণ তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে আংগারিয়া ইউনিয়নের পশ্চিম ভাষানচর সাকিনন্থ্য জনৈক চান মিয়া হাওলাদারের বাড়ির পশ্চিম পার্শ্বে কীর্তিনাশা নদীর দক্ষিন পাশে নদীর পাড়ে এক শিশুর মরদেহ পানিতে ভাসবান থাকতে দেখে স্থানীয়রা। পরে ৯৯৯ এ কল দিয়ে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। তবে প্রাথমিকভাবে মরদেহর পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। উদ্ধার হওয়া মরদেহের শিশুটির বয়স আনুমানিক ৩ বছর বলে ধারণা করছে পুলিশ।
আরও পড়ুন: কুলাউড়ায় সাবেক এমপি এএনএম ইউছুফের মৃত্যুবার্ষিকী পালন
এ ব্যাপারে জানতে চাইলে আংগারিয়া পুলিশ ফাড়ীর এসআই মোঃ মতিউর রহমান বলেন, খবর পেয়ে শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতাহাল শেষে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হবে। আর নিহত শিশুর নাম পরিচয় সনাক্তে কাজ করছে পুলিশ।





