কলমাকান্দায় বিজিবির অভিযানে ২০ বোতল ভারতীয় মদ জব্দ ‎

Shahrier Islam Pallab
‎নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ৩:০৬ অপরাহ্ন, ০৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ৩:০৭ অপরাহ্ন, ০৯ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

‎নেত্রকোণার কলমাকান্দা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ভারতীয় মদের ২০ বোতল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩১ বিজিবি)। ‎রবিবার (৮ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে উপজেলার ৬ নম্বর খারনৈ ইউনিয়নের উত্তর খারনৈ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

‎‎নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) সূত্রে জানা গেছে, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খারনৈ বিওপির ছয় সদস্যের একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১১৭৭/১৪-এস থেকে বাংলাদেশের অভ্যন্তরে আনুমানিক ৪০০ গজ দূরে অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় মদের ২০ বোতল উদ্ধার করা হয়।

আরও পড়ুন: রাজধানীর ফার্মগেটে বাসে আগুন, মেট্রো স্টেশন বন্ধ

‎জব্দ করা মদ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া হবে। নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী, পিএসসি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।