নাটোরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
‘ডায়াবেটিস সচেতনতা ও প্রতিরোধ’ প্রতিপাদ্য সামনে রেখে নাটোরের লালপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (১৪ নভেম্বর) সকালে ডক্টরস পয়েন্ট অ্যান্ড ডায়াবেটিক সেন্টারের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও সচেতনতামূলক সভার আয়োজন করা হয়।
সকালে ডক্টরস পয়েন্ট অ্যান্ড ডায়াবেটিক সেন্টারের সামনে থেকে র্যালিটি বের হয়। পরে লালপুর থানার মোড় প্রদক্ষিণ করে হাসপাতাল গেটে এসে শেষ হয়। র্যালি শেষে অনুষ্ঠিত হয় সচেতনতামূলক সভা।
আরও পড়ুন: বিয়ের খাবার খেয়ে অসুস্থ ৬০ জন, প্রাণ গেল পল্লিচিকিৎসকের
সভায় বক্তারা বলেন, ডায়াবেটিস একটি নীরব ঘাতক। তবে সচেতন জীবনযাপন, নিয়মিত শারীরিক পরিশ্রম ও সঠিক খাদ্যাভ্যাসের মাধ্যমে এ রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ করা সম্ভব। ডায়াবেটিসের ঝুঁকি কমাতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং রোগটি সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তাঁরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টরস পয়েন্ট অ্যান্ড ডায়াবেটিক সেন্টারের ভাইস চেয়ারম্যান মো. আব্দুল মোত্তালেব রায়হান, ব্যবস্থাপনা পরিচালক মো. সিমানুর রহমান, পরিচালক (প্রশাসন) মো. রাজিব হোসেন, ম্যানেজার সাব্বির আহমেদ মিঠু, মার্কেটিং ম্যানেজার মো. তরিকুল ইসলাম ও মো. তারিকুল ইসলাম।
আরও পড়ুন: নবীগঞ্জে পরিত্যক্ত নদী থেকে নিখোঁজের ৬ দিন পর বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার
এ ছাড়া উপস্থিত ছিলেন লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সালাহউদ্দিন, থানা কেন্দ্রীয় প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম তিব্বতসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।





