মিরপুরে পোশাক শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:২৩ পূর্বাহ্ন, ১৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ১২:১৫ অপরাহ্ন, ১৭ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বেতন বাড়ানোর দাবিতে রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে পল্লবী এলাকায় শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

আরও পড়ুন: গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন

জানা গেছে, বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করলে পুলিশ প্রথমে তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ জন্য মাইকিংও করা হয়। তবে শ্রমিকরা অবস্থান কর্মসূচি চালিয়ে গেলে একপর্যায়ে তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। পরে ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করা হয়।

পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সদস্যদের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন: জয় বাংলা স্লোগান দিয়ে টুঙ্গিপাড়া থানায় আগুন, পুড়ল পুলিশের গাড়ি

এর আগে, সকাল সাড়ে ৮টার দিকে পল্লবী থানার সেকশন-৭ এলাকার বিভিন্ন পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়। এতে অধিকাংশ শ্রমিক বাসায় ফিরে গেলেও কয়েকটি কারখানার শ্রমিকরা কর্মস্থল ত্যাগ না করে পল্লবী-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ অব্যাহত রাখেন।