কুলাউড়ায় কেটিএফের দ্বিতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

Sadek Ali
এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া
প্রকাশিত: ১০:২৭ পূর্বাহ্ন, ২২ নভেম্বর ২০২৬ | আপডেট: ২:৫৫ পূর্বাহ্ন, ২৩ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কিন্ডার গার্টেন টিচার্স ফোরাম (কেটিএফ)-এর উদ্যোগে মৌলভীবাজারের কুলাউড়ায় দ্বিতীয়বারের মতো মেধাবৃত্তি পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা নেয়া হয়। পরীক্ষায় উপজেলার কেটিএফভুক্ত ৬০টি প্রতিষ্ঠানের চতুর্থ ও পঞ্চম শ্রেণির ৮০০ জন ক্ষুদে শিক্ষার্থী অংশগ্রহণ করে।

পরীক্ষা নিয়ন্ত্রক ও উপদেষ্টা মোঃ আবুল মনসুর, সভাপতি সুজিত দেব এবং সাধারণ সম্পাদক বাবুল আহমদ জানান, প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশ ঘটাতে ২০২৫ সালে এ বৃত্তি কার্যক্রম শুরু করা হয়।

আরও পড়ুন: লালমনিরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় মেডিকেল টেকনোলজিস্টসহ প্রাণ গেল ৩ জনের

প্রথম আসরে কেবল পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিলেও এবার চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদেরও যুক্ত করা হয়েছে। শিক্ষার্থীদের মাঝে সুস্থ প্রতিযোগিতা তৈরি, মনোবল বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে এ উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে এবং আগামী বছরগুলোতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

পরীক্ষা চলাকালে বিভিন্ন শ্রেণিকক্ষ ও কেন্দ্র পরিদর্শন করেন নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন, কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মতিন, কেটিএফ উপদেষ্টা ও রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুস সালাম, চিকিৎসক হেমন্ত চন্দ্র পাল প্রমুখ।

আরও পড়ুন: জয়পুরহাটে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে আলু ক্ষেত ও পাকা ধান