রাজশাহীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ৩ নিহত

Abid Rayhan Jaki
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ন, ১৯ এপ্রিল ২০২৪ | আপডেট: ৪:২৯ পূর্বাহ্ন, ২০ এপ্রিল ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজশাহীর দামকুড়া মুরারীপুর এলাকায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (১৯ এপ্রিল) বিকেলে ৪টার নগরীর দামকুড়া মুরারীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এখনও নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ জানায়, বিকেল চারটার দিকে দুই মোটরসাইকেল আরোহী পবার দামুড়া মুরারীপুর থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা একটি ডাম্পট্রাক চাতাল এলাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে দুই মোটসাইকেলের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। পরে বাকি তিন মোটরসাইকেল আরোহীকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে আরও একজনের মৃত্যু হয়।

আরও পড়ুন: ঢাকার উত্তরায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

এ বিষয়ে নগরীর দামকুড়া এলাকায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল হাসান জানান, ট্রাকটি ধরতে অভিযান চালানো হচ্ছে। নিহতদের পরিচয় নিশ্চিত হওয়ার পর আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।