ঢাকা-১৭: তারেক রহমানের প্রচারণায় গেঞ্জি বিতরণ

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ন, ২৬ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৩:১৯ পূর্বাহ্ন, ১৭ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা-১৭ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ধানের শীষ প্রতীক নিয়ে এই নির্বাচনে অংশগ্রহণ করছেন।

সোমবার, ২৬ জানুয়ারি প্রচারণার পঞ্চম দিনে রাজধানীর গুলশান, বনানী ও নিকেতন এলাকায় তাঁর পক্ষ থেকে দোকানদার, রিকশাওয়ালা এবং সিএনজি চালকদের মাঝে গেঞ্জি বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন: মোহাম্মদপুরে ছিনতাইকারীর হামলায় রক্তাক্ত ওসি-এসআই

ঢাকা-১৭ প্রচার-প্রচারণা উপকমিটির উপদেষ্টা আবুল কাশেম অনুষ্ঠানে উপস্থিত থেকে জনগণের কাছে তারেক রহমানের জন্য ভোট ও দোয়া কামনা করেন। তিনি ধানের শীষ প্রতীকধারী সকল প্রার্থীর জন্যও সমর্থন ও দোয়া প্রার্থনা করেন।

এছাড়া প্রচারণা কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমন্বয়ক শাকিল আহমেদ, সদস্য মির্জা সম্রাট, রেজা, মো. ফরিদ এবং ইঞ্জিনিয়ার এনামুল হক। গবেষক কাজী বাশার নবাবসহ আরও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: তেজগাঁও-মহাখালী সড়ক অবরোধ, তীব্র যানজট