দক্ষিণে সালাম, উত্তরে মিলটন

ঢাকাসহ দেশের ৬ সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:৩১ অপরাহ্ন, ২৩ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১:৩১ অপরাহ্ন, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকার দুটিসহ দেশের ছয় সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ করা হয়েছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালামকে। উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ করা হয়েছে ঢাকা ১৫ আসনে পরাজিত বিএনপি প্রার্থী শফিকুল ইসলাম মিল্টনকে।

এ ছাড়াও খুলনা সিটি করপোরেশনে নজরুল ইসলাম মঞ্জু, সিলেটে আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জে মো. সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক হয়েছেন মো. শওকত হোসেন সরকার।

আরও পড়ুন: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক হলেন আব্দুস সালাম

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪' এর ধারা ২৫ক এর উপধারা (১) এর অনুবৃত্তিক্রমে তাদেরকে করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত সিটি কর্পোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, নিয়োগকৃত প্রশাসকগণ সিটি করপোরেশনের মেয়র এর ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তারা বিধি মোতাবেক ভাতা পাবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আরও পড়ুন: দুষ্কৃতিকারীর গুলিতে বিএনপি নেতা শফিকুর রহমান আহত