স্বর্ণদ্বীপে যৌথ সামরিক মহড়ার চূড়ান্ত অনুশীলন দেখতে যাচ্ছেন প্রধানমন্ত্রী

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১০:৪০ অপরাহ্ন, ২৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ১০:৫০ অপরাহ্ন, ২৩ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নোয়াখালীর স্বর্ণদ্বীপে সেনা, নৌ ও বিমানবাহিনীর যৌথ সামরিক মহড়ার চূড়ান্ত অনুশীলন পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে হেলিকপ্টারে করে স্বর্ণদ্বীপে যাবেন তিনি।

প্রধানমন্ত্রীর এ সফরে দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনীও ঘুরে দেখার কথা রয়েছে।

আরও পড়ুন: দেশে ফিরলেই গ্রেপ্তার, কারাগারে যেতে হবে শেখ হাসিনাকে: রয়টার্সকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, স্বর্ণদ্বীপে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেবে।

আরও পড়ুন: গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ডিসেম্বরে, নবায়ন নিয়ে অনিশ্চয়তা

প্রধানমন্ত্রী অনুশীলনস্থল পরিদর্শনের পাশাপাশি তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন কার্যক্রম দেখবেন। এ সময় দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনীও পরিদর্শন করবেন তিনি।

তারেক রহমানের এ সফরের মধ্য দিয়ে নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে প্রাকৃতিকভাবে জেগে ওঠা ভূখণ্ড স্বর্ণদ্বীপে প্রথমবারের মতো কোনো সরকারপ্রধান তিন বাহিনীর যৌথ সামরিক মহড়ার চূড়ান্ত অনুশীলন পরিদর্শন করবেন। স্থানীয়ভাবে দ্বীপটি ‘জাহাইজ্জার চর’ নামে পরিচিত।