সার্বিক নিরাপত্তা এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দারাতে হবে: আইজিপি

Sadek Ali
ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী ব্যুরো
প্রকাশিত: ২:১৭ অপরাহ্ন, ০৮ এপ্রিল ২০২৬ | আপডেট: ৪:৩০ অপরাহ্ন, ০৮ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজশাহীর বাংলাদেশ পুলিশ একাডেমীতে ৪১তম সাব-ইন্সপেক্টর সমাপনী প্রশিক্ষণ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির। 

বুধবার সকালে বিপিএ প্যারেড গ্রাউন্ডে পাসিং আউট প্যারেড শুরুতে আইজিপিকে স্বাগত জানান বিপিএর পিন্সিপ্যাল জিএম আজিজুর রহমান। কুচকাওয়াজের প্রথম দিকেই আইজিপি ৪১ ব্যাচের শিক্ষানবিশ এসআই এর সম্মাননা গ্রহন করেন। ওই সময় প্যারেড কমান্ডার ছিলেন সহকারী পুলিশ সুপার শুভ ঘোষ। 

আরও পড়ুন: কাপাসিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ধান বীজ ও সার বিতরণ

৪১তম ব্যাচের শ্রেষ্ট ট্যানি এসআইদের মধ্যে ট্রফি বিতরণ করেছেন আইজিপি। তাদের মধ্যে শ্রেষ্ঠ ক্যাডেট এবং শ্রেষ্ঠ একাডেমিক হলেন এসআই এজাজ আহমেদ, ওলিউল্লাহ ফাইরিং কার্যক্রমে শ্রেষ্ঠত্ব অর্জন করেন। এসআই শুভ বিশ্বাস শ্রেষ্ঠ শুটার এবং রায়হান আলী সাঁতারে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। 

পাসিং আউট প্যারেডে আইজিপি বলেন, শুধু আপনার বেসিক ট্যানিং শেষ করেছেন কিন্তু আপনাকে অনেক দিন দেশ ও জনগণের সেবায় কাজ করতে হবে। এটা সর্বজনীন সত্য যে, পুলিশ শুধু চাকরি নয় জনগণের চির সেবক। দেশের জনগণ ও জানমাল রক্ষা করাই প্রথম কর্তব্য। তবে সমাজে শান্তি বজায় রাখতে হলে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে হবে। স্থানীয়রা নিরাপত্তার জন্য পুলিশের কাছে আসে। মনে রাখতে হবে অভিযুক্তদের বিরুদ্ধে কঠর হতে হবে। তেব নিরপরাধের বিরুদ্ধে পুলিশের ক্ষমতা ব্যবহার করবেন না। সর্বশেষে ৪১তম ব্যাচের শিক্ষানবিশ এসআইদের শুভেচ্ছা জানান, আইজিপি) মোঃ আলী হোসেন ফকির।

আরও পড়ুন: নরসিংদীতে পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, গ্রেফতার ২