টানা বৃদ্ধির পর কমল স্বর্ণের দাম
দেশের বাজারে টানা চার দফা দাম বাড়ার পর অবশেষে স্বর্ণের দাম কমানো হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন।
সংস্থাটি জানায়, সোমবার সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
আরও পড়ুন: রোববার থেকে নতুন সূচিতে ব্যাংক লেনদেন, সময় কমল এক ঘণ্টা
নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২ লাখ ৪৫ হাজার ৮১৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ২ হাজার ১০০ টাকা কমিয়ে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ১ হাজার ৭৪৯ টাকা কমিয়ে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন: মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ
অন্যদিকে, সনাতন পদ্ধতির স্বর্ণের দামও কমানো হয়েছে। প্রতি ভরি ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা।





