তরুণ নির্মাতা সাজ্জাদ হোসেন বাপ্পির বাবা ইন্তেকাল করেছেন
তরুণ নির্মাতা সাজ্জাদ হোসেন বাপ্পির বাবা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার সন্ধ্যায় তার ইন্তেকালের খবর নিশ্চিত করা হয়।
মৃত্যুর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে জানান মির আরমান হোসেন। তবে মৃত্যুর কারণ ও জানাজা-দাফনের সময়সূচি সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
আরও পড়ুন: রোহিত শেঠির বাড়িতে গুলিবর্ষণ, খতিয়ে দেখছে পুলিশ
উল্লেখ্য, সাজ্জাদ হোসাইন বাপ্পি (বা বাপ্পি খান) বাংলাদেশের ছোট পর্দার একজন প্রতিশ্রুতিশীল তরুণ নির্মাতা, যিনি মূলত নাটক, মিউজিক ভিডিও ও বিজ্ঞাপন নির্মাণ করেন। সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলের ব্যানারে তিনি বেশ কিছু জনপ্রিয় নাটক নির্মাণ করেছেন, যার মধ্যে 'হোয়াট এ বৌ', 'টানাপোড়ন' ও 'ডেয়ার ফ্যামিলি' অন্যতম। খায়রুল বাসার ও তানজিন তিশাসহ জনপ্রিয় শিল্পীদের নিয়ে তিনি নিয়মিত কাজ করছেন।





